হাটহাজারীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার পুলিশ ৮০টি ইয়াবা বড়িসহ আবদুর রাজ্জাক (২২) নামের একজন যুবককে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে পশ্চিম মেখল ছিদ্দিক আহমদ সওদাগরের ঘাটা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, এ ঘটনায় মামলা হয়েছে। তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। রাজ্জাক দীর্ঘদিন ধরে হাটহাজারীর বিভিন্ন এলাকায় ইয়াবা বড়ি সরবরাহ করছিলেন।