হাটহাজারীতে কৃষক লীগের নেতাকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হাটহাজারীতে কৃষক লীগের নেতা মোহাম্মদ ওয়াসিমকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় উপজেলার ফতেপুর রেলক্রসিং এলাকা থেকে ওয়াসিমের লাশ উদ্ধার করে পুলিশ।
ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামীম প্রথম আলোকে জানান, ওয়াসিম ফতেপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাঈল প্রথম আলোকে বলেন, ‘ওয়াসিমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’ তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।