হাটহাজারীতে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এগারো মাইল এলাকায় ট্রাকের চাপায় আবু বক্কর (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাঁর বাড়ি হাটহাজারীর মদনহাট এলাকায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া প্রথম আলোকে জানান, আবু বক্কর মোটর সাইকেলে করে হাটহাজারী সদর থেকে মদন হাটের নিজ বাড়িতে যাচ্ছিলেন। তিনি এগারো মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেল তাঁকে চাপা দেয়। স্থানীয় লোকজন আবু বক্করকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ট্রাকচালক ও ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।