হাটহাজারীতে তেৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল্লাহ ও মহানবী (সা.) সম্পর্কে ব্লগে-ফেসবুকে কটুক্তির প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ-সমাবেশ হয়েছে।তেৌহিদি জনতার ব্যানারে হেফাজতে ইসলাম, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ খেলাফত আন্দোলন এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশ থেকে আগামী ২৫ ফেব্রুয়ারি হাটহাজারী পার্বতী স্কুল মাঠে মহাসমাবেশ ডাকা হয়েছে।দুরুল উলুম মঈনুল ইলসাম হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, ঢাকার শাহবাগ চত্বরের সমাবেশ থেকে ধর্মভিত্তিক রাজনীতি নিষদ্ধি ও সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার দাবি উঠেছে। এ ছাড়া কিছু ব্লগার আল্লাহ ও মহানবীর (সা.) বিরুদ্ধে কটূক্তি করেছেন বলে সংবাদপত্রে খবর প্রকাশিত হচ্ছে। তঁারা এর প্রতিবাদ ও নিন্দা জানান।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হাটহাজারীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।