হাটহাজারীতে দায়িত্বে অবহেলায় দুই শিক্ষকের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেএসসি পরীক্ষায় হাটহাজারী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের বাংলা প্রথম পত্রের ১৮টি লিখিত খাতা জমা না দেওয়ায় দুই শিক্ষককে এক মাস করে দণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান পান্না।
দণ্ডপ্রাপ্ত শিক্ষকেরা হলেন জোবরা পিপি উচ্চবিদ্যালয়ের সতীন্দ্র নারায়ণ রায়, ঈদগাহ বহুমুখী উচ্চবিদ্যালয়ের মো. আবু তাহের।
কেন্দ্রসচিব আলী আহমঞ্চদ জানান, ‘১৮টি খাতা পরীক্ষা শেষে না পেয়ে আমি মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবহিত করলে তদন্ত করে উক্ত দুই শিক্ষকের অবহেলার কারণে খাতাগুলো হলে রেখে বাকি খাতা জমা দিয়ে বাড়ি চলে যায়। ঘটনার সত্যতা পাওয়ায় ইউএনও স্যার এক মাস করে দণ্ড দেন ওই দুই শিক্ষককে।’