হাটহাজারীতে দুই হাজার মুরগি দগ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাটহাজারীর ফতেয়াবাদ এলাকায় কাজী পোলট্রি ফার্ম নামে ব্যক্তিমালিকানাধীন একটি মুরগির ফার্মে গত সোমবার দিবাগত রাত সোয়া একটায় আগুন লাগে। এতে দুই হাজার মুরগি দগ্ধ হয়ে মারা গেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ ছয় লাখ টাকা বলে দাবি করেন মালিক আবদুর ছবুর জানান। এ ঘটনায় ফার্মের মালিক থানায় অভিযোগ দায়ের করেছেন। আবদুর ছবুর দুর্বৃত্তরা আগুন দিয়ে খামারের ক্ষতিসাধন করেছে বলে আশঙ্কা করছেন।