হাটহাজারীতে দুর্ঘটনায় কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. জিকু নামের ১৫ বছর বয়সী এক কিশোর মারা গেছে। এই ঘটনায় আহত হয়েছেন কিশোরের বাবা মো. হাশেম। গতকাল শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বলেন, বাবা আর ছেলেকে বহনকারী অটোরিকশাটির সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাঁরা দুজনই গুরুতর আহত হন। হাসপাতালে আনার পর চিকিৎসক জিকুকে মৃত ঘোষণা করেন।