হাটহাজারীতে ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীতে ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়েছেন নুরুল আলম ওরফে আলম (৩৫) ও নাজমুল ইসলাম রাজু (২৯)। গত শনিবার হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। পুলিশের ভাষ্যমতে, শনিবার ভোর পাঁচটার দিকে আমানবাজারের জয়নব ক্লাবের সামনে পুলিশ একটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ মাদকসম্রাট নুরুল আলম ও মাদক সরবরাহকারী নাজমুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করে। হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, আলমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় মাদক ও হত্যা মামলাসহ অর্ধডজন মামলা রয়েছে।