হাটহাজারীতে বাসের ধাক্কায় তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীতে বাসের ধাক্বায় সাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা পৌনে তিনটার দিকে হাটহাজারীর মেডিকেল গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম রাজু কান্তি নাথ (১৮)। তিনি হাটহাজারী মিরেরখিল এলাকার সুমন কান্তি নাথের ছেলে।

পুলিশ জানায়, সাইকেল চালিয়ে বাড়ি থেকে হাটহাজারী স্টেশনের দিকে যাচ্ছিলেন রাজু। মেডিকেল গেট এলাকায় পৌঁছার পর
পেছন থেকে একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মোল্লা মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন, চট্টগ্রামমুখী একটি বাস সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।