হাটহাজারীতে বিএনপির একক প্রার্থী মাহবুবুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা চেয়ারম্যান পদে মাহবুবুল আলম চৌধুরীকে বিএনপি-সমর্থিত একক প্রার্থী বলে ঘোষণা দেওয়া হয়েছে।
সংবাদপত্র কার্যালয়ে পাঠানো এক বিবৃতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান গতকাল শুক্রবার এই ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মাহবুবুল আলম চৌধুরী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-সমর্থিত একক প্রার্থী।
বিবৃতিতে নোমান বলেন, ‘বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাটহাজারী উপজেলায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত জানানো হয়। এরপর বেগম খালেদা জিয়ার নির্দেশে মাহবুবুল আলম চৌধুরীকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছি।’