হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীর আব্বাসিয়ার পুল এলাকায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল ভোরে ট্রাকটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালক নুরুল আবসার (২৩) নিহত হন। তাঁর বাড়ি উপজেলার গুমানমর্দন এলাকায়।