হাটহাজারীতে স্বর্ণের দোকানে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সদরে চারটি স্বর্ণের দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল সোমবার ভোর সোয়া পাঁচটার দিকে উপজেলা সদরের কাচারী সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এসে সকাল ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের টেলিফোন অপারেটর মো. ফজলুল কাদের জানান, শর্ট সার্কিট থেকে সৃষ্ট এ আগুনে চারটি দোকানের প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।