হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীর পূর্ব আলমপুর এলাকায় গতকাল মঙ্গলবার ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন।
নিহত হুমায়ুন কবিরের বাড়ি ফটিকছড়ি উপজেলার দক্ষিণ সাদেকনগর এলাকায়। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন শীলব্রত বড়ুয়া, জানে আলম ও মোহছেনা বেগম।
হাটহাজারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান জানান, গতকাল সকালসাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনাঘটে।