হাটহাজারীতে হেফাজতের মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শানে রেসালাত সম্মেলন সফল করতে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের হাটহাজারীতে মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। আজ বুধবার এ সম্মেলন হওয়ার কথা।
গতকাল বিকেলে দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সামনে থেকে মিছিল শুরু করে ডাকবাংলো এলাকায় সমাবেশ করে হেফাজতে ইসলাম। সমাবেশ থেকে ২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকা ও চট্টগ্রামে হেফাজতের কর্মীদের ওপর হামলা ও হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন বক্তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন পৌর হেফাজতের আমির ও শানে রেসালাত সম্মেলনের সচিব মীর ইদ্রিছ। এতে বক্তব্য দেন হেফাজতের নেতা হাবীবুল হক, কামরুল ইসলাম, এনায়েত হোসাইন প্রমুখ।