হাটহাজারীতে ৮১ লিটার মদসহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার রাঙামাটি সড়কে সিএনজিচালিত অটোরিকশায় করে শরীরে বেঁধে অভিনব পন্থায় মদ পাচারকালে পুলিশ তিন নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮১ লিটার পাহাড়ি বাংলা মদ। গত শনিবারের এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার সন্ধ্যায় থানার এসআই শাহ আলম হাওলাদারের নেতৃত্বে একদল পুলিশ রাঙামাটি থেকে হাটহাজারীমুখী সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে তাঁদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন: সাগর বড়ুয়া ওরফে লিটন (১৯), লাকী বেগম ওরফে মিনু (৩৫), রশিদা বেগম (৪০) ও বাসন্তী (৫৫)। গ্রেপ্তারকৃত নারীদের শরীরে স্যালাইনের ব্যাগভর্তি মদ বিশেষ কায়দায় বাঁধা ছিল। এ ছাড়া তাঁদের হাতে স্কুলব্যাগ, বাজারের থলে এমনকি ভ্যানিটি ব্যাগেও ছিল মদ।