হাটহাজারীর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হাটহাজারীতে সম্প্রতি সংঘটিত সহিংস ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে ঐক্য পরিষদের নেতারা এই দাবি জানান।সমাবেশে নেতারা দাবি করেন, এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তসহ অবিলম্বে স্থানীয় পুলিশ সুপারকে অপসারণ করতে হবে। ২০০১ সালের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা তদন্তে গঠিত শাহাবউদ্দিন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে।ঐক্য পরিষদের সভাপতি সুব্রত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, সুকুমার চৌধুরী, জে এল ভৌমিক প্রমুখ। বিজ্ঞপ্তি।