হাটহাজারীর বিদ্যুৎ কেন্দ্রকে সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীর ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টকে পরিবেশদূষণ থেকে বিরত থাকতে সতর্ক করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার এ সতর্কবার্তা দেওয়া হয়। বিদ্যুৎকেন্দ্রটি থেকে তেল ফেলে যেন হালদাদূষণ না ঘটে, সেদিকে সজাগ থাকার জন্য প্রতিষ্ঠানের পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জাফর আলম এ নির্দেশ দেন। এর আগে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদাদূষণের দায়ে হাটহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টকে ১০ লাখ টাকা জরিমানা করেছিল। কিন্তু পরে মন্ত্রণালয় থেকে ওই জরিমানার অর্থ মাফ করে দেওয়া হয়। এর পরও বিদ্যুৎকেন্দ্রের ফার্নেস তেলে হালদা দূষিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।