হাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনাইচণ্ডী হাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ওই হাটে পশু বেচাকেনার ছাড়পত্র দেওয়ার কাউন্টারে বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে।
নাচোল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। মৃত ব্যক্তিরা হলেন জেলার গোমস্তাপুর উপজেলার নজরপুর গ্রামের আলমগীর (২৫), বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সেলিম (৪৫) ও সিরাজগঞ্জের শাহজাদপুরের তেতরি গ্রামের নজরুল ইসলাম (৫০)। তাঁদের সঙ্গে থাকা লোকজন লাশ নিয়ে যান।
সোনাইচণ্ডী হাট জামে মসজিদের ইমাম সোলায়মান আলী বলেন, গরু কিনে ছাড়পত্র নেওয়ার সময় কাউন্টারের গ্রিলে হাত লেগে সাতজন বিদ্যুতায়িত হন। তাঁদের মধ্যে তিন গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।