হাডুডু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাডুডু খেলা জনপ্রিয় করতে দিনাজপুরের নবাবগঞ্জের কুলাহার গ্রামের নবজাগরণ ক্লাবের উদ্যোগে কুলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার আয়োজন করা হয় হাডুডু খেলা। আয়োজক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সহাকরী শিক্ষক আজোব্বর আলী জানান, খেলায় অংশ নেয় পার্শ্ববর্তী বেড়ামালিয়া ও বানিয়াতপুর গ্রাম। খেলায় বেড়ামালিয়া গ্রাম বিজয়ী হয়। পুরস্কার হিসেবে বিজয়ী দলকে একটি বড় খাসি এবং পরাজিত দলকে একটি ছোট খাসি দেওয়া হয়েছে। দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন।