হাত ধোয়া দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় গত রোববার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এতে সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন, ওয়ার্ল্ড ভিশনের নবযাত্রা প্রজেক্ট ও এনজিও কো-অর্ডিনেশন কমিটি। এ উপলক্ষে শোভাযাত্রা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এনজিওর কর্মকর্তারা অংশ নেন। শিশুদের মধ্যে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন ভারপ্রাপ্ত ইউএনও শিমুল কান্তি সাহা এবং ওয়ার্ল্ড ভিশনের ফিল্ড অফিস কো-অর্ডিনেটর আশীষ কুমার হালদার। উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ অফিসার সাবিনা ইয়াছমিন। বিজ্ঞপ্তি