হাত ধোয়া দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৫’ ও ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৫’। গতকাল সোমবার দিবসটি উপলক্ষে নগরের অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা হয়। এর আগে সকালে ‘সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন’ স্লোগান নিয়ে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে খুলনা বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। খুলনা জেলা প্রশাসক মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ, স্থানীয় সরকার বিভাগের পরিচালক নিশ্চিত কুমার পোদ্দার প্রমুখ।