হাত ধোয়া দিবস পালিত

চুয়াডাঙ্গায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৫ ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে গতকাল বুধবার শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান এতে স্বাগত বক্তব্য দেন। অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার।