হাত ধোয়া প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে গতকাল সোমবার শোভাযাত্রা ও হাত ধোয়া প্রদর্শনী হয়েছে। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি উপলক্ষে সকালে সাতক্ষীরা পৌরসভা থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।