হাত ধোয়া দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল সোমবার বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক মমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মিনু শীল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবদুল মজিদ, রংপুর পুলিশ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুর কবীর, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আহাদ আলী, রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন খান।