হাত ধোয়া দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার দিনাজপুরের ফুলবাড়ীতে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে। সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা চত্বরে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন ইউএনও মো. এহতেশাম রেজা। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদির, উপজেলা কৃষি কর্মকর্তা এ টি এম হামিম আশরাফ, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আমির হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুর রউফ প্রমুখ। দিনাজপুর অফিস