হাত ধোয়া দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে গতকাল রোববার শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য দেন উলিপুরের ইউএনও মুহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ রুহুল আমিন, তাহমিনা বেগম রুবি ও উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আতিকুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মোহাম্মদ ফিজানুর রহমান, সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ।