হাত ধোয়া দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গতকাল মঙ্গলবার জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও এইচ এম রকিব হায়দার। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহামান, উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহামিদা বানু প্রমুখ। রাজবাড়ী প্রতিনিধি