হাত-পা বাঁধা বস্তাবন্দী অবস্থায় শিক্ষক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যামনগর উপজেলা সদরের বাদঘাটা গোপালপুর রাধাগোবিন্দ মন্দির এলাকা থেকে গত মঙ্গলবার কুমারেশ মণ্ডল নামের এক কলেজশিক্ষককে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়েছে। কুমারেশ মণ্ডল উপজেলার আতরজান মহিলা মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক।শিক্ষকের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায় এবং মৃত ভেবে বস্তায় ভরে পাশের ঝোপের মধ্যে ফেলে যায়।বাদঘাটা গ্রামের মারুফ হোসেন জানান, ওই রাত সাড়ে সাতটার দিকে তাঁর মা দেলোয়ার বেগম বাড়ি থেকে হাঁটতে বাইরে গেলে হঠাৎ পাশের ঝোপঝাড় থেকে গোঙানির শব্দ শুনে ভয়ে চিৎকার শুরু করেন। এ সময় তিনিসহ প্রতিবেশীরা এগিয়ে গিয়ে রাধাগোবিন্দ মন্দিরের পাশের ঝোপের মধ্যে একটি বস্তার ভেতর থেকে কুমারেশ মণ্ডলকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেন। শ্যামনগর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসেম খান জানান, কুমারেশ মণ্ডলকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।