হাত-পা বাঁধা তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আজ সোমবার বিকেলে সোহেল রানা (২২) নামের এক তরুণের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোহেল ইজিবাইকের চালক ছিলেন।

পুলিশ সূত্র জানায়, গত শনিবার দুপুরে সোহেল রানা নিখোঁজ হলে রোববার তাঁর ভাই বাহারুল আলম দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার বলেন, সোহেলের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামে। খবর পেয়ে আজ বেলা সাড়ে তিনটার দিকে হার্ডিঞ্জ সেতু এলাকা থেকে প্রায় আধা কিলোমিটার দূরে রাইটা পাথরঘাট এলাকা থেকে সোহেলের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।