হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গতকাল শুক্রবার দুপুরে ইসমাইল হোসেন (২২) নামের এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বলেন, ইসমাইল নোয়া মাইক্রোবাসের চালক ছিলেন। তিনি আশুলিয়ার একটি পোশাকপ্রতিষ্ঠানের কর্মচারীদের রাজধানীর বিভিন্ন স্থানে আনা-নেওয়া করতেন। উত্তরার ১১ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কের এক বাসায় থাকতেন তিনি। খবর পেয়ে গতকাল দুপুর দুইটার দিকে খিলক্ষেতের খঞ্জনিপাড়া এলাকার রাস্তার পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এসআই সিদ্দিক আরও বলেন, ইসমাইলের হাত, পা, মুখ রশি ও কাপড় দিয়ে বাঁধা ছিল। গলায়, কোমরে বেল্ট পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁকে শ্বাসরোধে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা হয়েছে। ইসমাইলের গ্রামের বাড়ি ময়মনসিংহে। বাবার নাম হাফিজুদ্দিন।