হাত-পা বেঁধে ৩৬ জেলেকে সাগরে নিক্ষেপ, পরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের সোনাদিয়া দ্বীপের অদূরে গত সোমবার ভোররাতে জলদস্যুরা দুটি মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে কয়েক লাখ টাকার মাছ, জাল ও ইঞ্জিন লুট করে। এ সময় তাঁরা বেদম মারধর করে দুই ট্রলারের ৩৬ জেলেকে হাত-পা বেঁধে সাগরে ফেলে দেয়। ওই দিন সকাল নয়টায় একটি ট্রলারের ১৯ এবং গত মঙ্গলবার দুপুরে অপর ট্রলারের ১৭ জন জেলেকে সাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।আহত জেলে হেমায়েত উদ্দিন জানান, গভীর সাগরে পাঁচ থেকে ছয় দিন মাছ ধরার পর দুটি ট্রলার নিয়ে (এফবি ছেনুয়ারা ও এফবি শুক্কুর) নিয়ে তাঁরা ৩৬ জন জেলে কক্সবাজারে ফিরে আসছিলেন। এ সময় দুটি ট্রলার নিয়ে সশস্ত্র জলদস্যুরা তাঁদের ঘিরে ধরে। এফবি শুক্কুর ট্রলারের মালিক মুজিবুর রহমান জানান, তাঁর ট্রলারের ১৭ জন জেলেকে মঙ্গলবার দুপুরে মহেশখালী সাগর উপকূল থেকে উদ্ধার করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, সাগরে ডাকাতি হলেও পুলিশের পক্ষে করার কিছু থাকে না।