হাত-পায়ের রগ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার কোদলা গ্রামে গতকাল রোববার তুহিন বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তির হাত-পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী জানান, উপজেলার পুড়াখালী গ্রামের ভাড়ায় মোটরসাইকেলচালক তুহিন বিশ্বাস গতকাল রোববার দুপুর ১২টার দিকে বর্নি এলাকা থেকে শংকরপাশা খেয়াঘাটে আসছিলেন। কোদলা গ্রামের একটি ইটের ভাটার কাছে এলে পাঁচ-ছয়জন সন্ত্রাসী তাঁর গতিরোধ করে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর দুই হাত ও ডান পায়ের রগ কেটে দেয়।অভয়নগর থানার ওসি কাজী আবদুস ছালেক বলেন, এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।