হাতকড়া নিয়ে পালালেন আসািম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জে গতকাল মঙ্গলবার পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে গেছেন এক আসামি। এ সময় আহত হন পুলিশের এক কর্মকর্তা।
স্থানীয় লোকজন জানান, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ধোলাসাধুখাঁ গ্রামে গতকাল সন্ধ্যায় গ্রেপ্তারি পরোয়ানার আসামি জহিরুল ইসলামকে ধরতে যায় পুলিশ। কালীগঞ্জ থানার এসআই রাজীব চক্রবর্তী একজন ফোর্স নিয়ে ওই আসামিকে ধরতে অভিযান চালান। এ সময় তাঁরা জহিরুলকে ধরে হাতকড়া লাগান। এ অবস্থায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে ওই এসআইকে ধাক্কা দিয়ে হাতকড়া নিয়ে পালিয়ে যান জহিরুল।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, আসামি পালিয়ে গেছেন, তবে হাতকড়া নিয়ে নয়।