হাতকড়া নিয়েই চিকিৎসাধীন আসামির চম্পট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে পুলিশের হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন থাকা মাসুম (২৮) নামের এক আসামি হাতকড়া নিয়ে পালিয়েছেন। গতকাল রোববার সকালে যশোর জেনারেল হাসপাতাল থেকে তিনি পালিয়ে যান। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। চুরির আসামি মাসুমের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার পুকুরযানা গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে জেলা শহরের কাজীপাড়া এলাকায় চুরির অভিযোগে স্থানীয় লোকজন মাসুমকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। আহত অবস্থায় পুলিশ তাঁকে ওই হাসপাতালে ভর্তি করে। গতকাল সকালে কৌশলে হাতকড়ার দড়ি কেটে পালিয়ে যান মাসুম।
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাসুমকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। তিনি হাতকড়া পরা অবস্থায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন।