হাতকড়া পরা অবস্থায় পুলিশকে ধাক্কা দিয়ে পলায়ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতকড়া পরা অবস্থায় থানা থেকে পালিয়েছে এক যুবক। জয়পুরহাট থানায় জিজ্ঞাসাবাদের সময় গত মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সূত্র জানায়, র্যাব সদস্যরা গত সোমবার দুপুরে জয়পুরহাট পৌর এলাকার গুলশান মোড় থেকে রাজীব (২৮) নামে স্থানীয় এক যুবককে আটক করেন। জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, রাজীবকে মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে থানার কর্তব্যরত কর্মকর্তার কক্ষে একজন সহকারী উপপরিদর্শক জিজ্ঞাসাবাদ করছিলেন। এ সময় রাজীবের এক হাতে হাতকড়া পরা ছিল। একপর্যায়ে তিনি পুলিশকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যান।