হাতকড়াসহ পালানোর চেষ্টা আবার গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদ্দাম (৩০) নামের গ্রেপ্তার হওয়া এক মাদক ব্যবসায়ী গতকাল বুধবার হাতকড়াসহ পালাতে গিয়ে কিছুক্ষণের মধ্যেই আবার গ্রেপ্তার হয়েছেন৷
গজারিয়া থানার পুলিশ জানায়, গজারিয়া উপজেলার তেতৈতলা গ্রাম থেকে গতকাল সকালেই মাদকদ্রব্যসহ সাদ্দামকে পুলিশ গ্রেপ্তার করে। বেলা দুইটার দিকে তাঁকে আদালতে আনার পথে মুন্সিগঞ্জ শহরের ইসলামপুর এলাকায় সহকারী পুলিশ সুপারের (সদর সার্কেল) কার্যালয় এলাকায় পৌঁছার পর হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছুটে পালিয়ে যান। এ সময় পুলিশও তাঁর পিছু ধাওয়া করে৷ সাদ্দাম দৌড়াতে দৌড়াতে শহরের লঞ্চঘাট এলাকায় এলে সেখান থেকে তাঁকে আবারও গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়৷