হাতকড়াসহ হত্যা মামলার আসামির পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর থানা থেকে মামুন (২৫) নামের হত্যা মামলার এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছেন। তিনি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের মজনুল হকের ছেলে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে টয়লেট যাওয়ার কথা বলে তিনি পালিয়ে যান।থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক মহসিনুল কাদির জানান, মামুনকে মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর সদর থানা এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে শ্রীপুর থানাহাজতে রাখে। টয়লেটে যাওয়ার কথা বললে তাঁকে হাতকড়াসহ হাজতের বাইরে বের করা হয়। পরে সেখান থেকে থানা ভবনের পেছন দিয়ে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যান তিনি। মামুন শ্রীপুর থানায় এপ্রিল মাসে দায়ের করা ৩৪ নম্বর হত্যা মামলার সন্দেহভাজন আসামি।