হাতখরচের টাকা বাঁচিয়ে শীতার্তদের পাশে শিক্ষার্থীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনাপাড়ের দুর্গম চরাঞ্চলের প্রায় সাড়ে চার হাজার শীতার্ত মানুষকে গরম কাপড় দিতে এগিয়ে এসেছে ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একদল শিক্ষার্থী। শিক্ষার্থীদের ১৫ সদস্যের দলটি গত শুক্র ও শনিবার যমুনার চক রথিনাথচরে এসব শীতবস্ত্র বিতরণ করে।শিক্ষার্থীরা জানান, তাঁদের কেউ টিফিন ও চা-নাশতার টাকা, কেউ হাত খরচের টাকা বাঁচিয়ে গরম কাপড় কিনেছেন। কেউ আবার নিজের পুরোনো গরম কাপড় তুলে দিয়েছেন শীতার্তদের জন্য। এখন নিজেরাই এসেছেন দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে।শিক্ষার্থী হোসাইন মোহামঞ্চদ জানান, ঢাকার ‘ইয়ং ফর এভার’-এর ব্যবস্থাপক রাজীব চৌধুরী এবং বগুড়ার আইনজীবী আবদুল লতিফ পশারী সারিয়াকান্দি যমুনার চরে এসব শীতবস্ত্র বিতরণের সার্বিক ব্যবস্থা করেছেন।