হাততালির আওয়াজ পাওয়া যায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোমরা কি সৈয়দ শামসুল হককে চেনো?’
প্রশ্ন শুনে শিক্ষার্থীরা চিৎকার করে বলেছিল, ‘হ্যাঁ’।
‘কেউ কি তাঁর সম্পর্কে দুই লাইন বলতে পারবে?’
বেশ কয়েকটা হাত উঠল। তার মধ্যে একজন শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হলো।
‘সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম সিদ্দিক হুসাইন ও মায়ের নাম হালিমা খাতুন...’ হড়বড় করে ‘সব্যসাচী লেখক’ সম্পর্কে আরও অনেকগুলো তথ্য বলে গেল মোবাশশির হোসেন নামে টাঙ্গাইলের এক ছাত্র। সবাই তো অবাক! ‘তুমি এত কিছু জানলে কী করে?’ প্রশ্ন শুনে তার জবাব, ‘আমাদের পাঠ্যবইয়ে পড়েছি।’
এবার সঞ্চালক বললেন, ‘আমরা যদি জাদু দিয়ে সৈয়দ শামসুল হককে আজকের অনুষ্ঠানের মঞ্চে নিয়ে আসি, তাহলে কেমন হয়!’ তুমুল হাততালির আওয়াজের সঙ্গে মঞ্চে উঠে এলেন পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের লেখক।