প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম বরগুনা-২ উপনির্বাচনে জনগণকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেছেন। গত শুক্রবার সন্ধ্যায় বরগুনার পাথরঘাটার খাসকাচারি মাঠে ইসলামী আন্দোলন প্রার্থী গোলাম সরোয়ার ওরফে হিরুর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জনসভায় তিনি বলেন, সব ধর্মের মানুষের জানমালের নিশ্চয়তা দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরিশালের চরমোনাইয়ে এর নজির সৃষ্টি করা হয়েছে। দেশের অন্যত্রও তা করা হবে। ইসলামী আন্দোলনের প্রতীক হাতপাখা। এই প্রতীকের মাধ্যমে দেশ ও জনগণের শান্তির ব্যবস্থা করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পাথরঘাটা শাখার সভাপতি সোলায়মান বাদশার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলীয় প্রার্থী গোলাম সরোয়ার, চরমোনাই পীরের রাজনৈতিক উপদেষ্টা আশ্রাব আলী আকন প্রমুখ।