হাতবোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির দোতলা ভবনের সিঁড়ি থেকে দুটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার
সকালে সদর থানা-পুলিশ জর্দার কৌটায় লাল টেপ জড়ানো বোমাগুলো উদ্ধার করে। সদর থানার পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, পুলিশের টহল দলের মাধ্যমে খবর পেয়ে ওই বোমা দুটি উদ্ধার করে থানায় আনা হয়। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।