হাতবোমা বিস্ফোরণে শিশু আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) হাতবোমা বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। আহত শিশুটির নাম আতিক (৭)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আবুল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, টিএসসির দক্ষিণ পাশে স্কচটেপে মোড়ানো হাতবোমাটি পড়ে ছিল। ক্রিকেট বল মনে করে আতিক ইনডোর গেমস রুমের ছাদের ওপর থেকে লাঠি দিয়ে বোমাটি টেনে তোলার চেষ্টা করে। লাঠির আঘাতে হঠাৎ সেটি বিস্ফোরিত হয়।