প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী শহরের বাসাইল এলাকা থেকে গতকাল রোববার পাঁচটি হাতবোমাসহ সাদেক আলী ওরফে শিশু মিয়া (৪০) নামে এক মুদি দোকানদারকে আটক করেছে র্যাব। তিনি বাসাইল এলাকার মৃত সাদাত আলীর ছেলে। র্যাব-১১ নরসিংদী ক্যাম্পের উপপরিদর্শক তাসমিম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বাসাইল এলাকায় সাদেক আলীর মুদি দোকানে অভিযান চালিয়ে পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, জামাত-শিবিরের কর্মীরা তাঁর দোকানে এসব বোমা রেখে ঢাকা-সিলেট মহাসড়কে হামলার পরিকল্পনা করেছিলেন। সাদেক আলীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। l নরসিংদী প্রতিনিধি।