হাতি দিয়ে চাঁদাবাজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় হাতি দিয়ে চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার প্রধান সড়ক, দোকান—এমনকি বাড়িতে হাতির চাঁদাবাজির হাত থেকে নিস্তার পাচ্ছে না লোকজন। হাতির মালিকের বিভিন্ন সংকেত পেয়ে হাতিটি দাঁড়িয়ে যায় যাত্রীবাহী বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের সামনে। ৫০ থেকে ১০০ টাকা চাঁদা দিলেই ওই মালিকের সংকেতে সরে যাচ্ছে সড়ক, দোকান বা বাড়ির সামনে থেকে। সাতক্ষীরা মেসার্স সুমি সার্কাসের কর্মচারী সোহেল রানা হাতির খাদ্য সংগ্রহ ও পশুভক্তিতে পুণ্য অর্জনের কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছেন। সার্কাস কর্মচারী সোহেল রানা জানান, হাতির খাদ্য জোগাড় করতে মানুষের কাছ থেকে চাঁদাবাজি নয়, সহযোগিতা নিতে হচ্ছে।