হাতিটি উদ্ধার করা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বানের পানিতে ভারত থেকে ভেসে আসা বন্য হাতিটি উদ্ধার করা যায়নি। বর্তমান হাতিটি রাজিপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের মাঝের চরে বুকসমান পানিতে অবস্থান করছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা ও রাজশাহী থেকে আট সদস্যের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ফিরে আসে।
উদ্ধারকারী দলের সদস্য রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির বলেন, ‘আমরা গতকাল সকাল ছয়টায় নৌকায় মাঝের চরে গিয়ে দেখি, হাতিটি কোমরসমান পানির মধ্যে দাঁড়িয়ে আছে। এলাকাটি দুর্গম। চারদিকে পানি আর পানি। অচেনা জায়গায় হাতিটি আতঙ্কিত ও নার্ভাস হয়ে পড়েছে। সকাল ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত উদ্ধারকারী আট সদস্যের দলটি সেখানে অবস্থান করি। প্রথমে আমাদের সঙ্গে আসা মাউথ কোকিল চাকমা, বারন চাকমা তাঁদের ভাষায় হাতিটিকে কাছে আনার চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। পানির কারণে উদ্ধার করা যাচ্ছে না।’
জাহাঙ্গীর কবির আরও বলেন ‘স্থানীয় মানুষকে বলেছি কাছে না যেতে। তাকে প্রকৃতির মাঝে থাকতে দিন। খেপে গেলে সমস্যা হবে।’