হাতিটি উদ্ধারে ভারত থেকে লোক আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ঢুকে পড়া ভারতীয় সেই বন্য হাতিটি উদ্ধারে দু-এক দিনের মধ্যে ভারত থেকে একটি প্রতিনিধিদল আসছে। বন বিভাগের ঢাকা কার্যালয়ের বন্য প্রাণী সংরক্ষণ পরিদর্শক অসীম মল্লিক গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন।

হাতিটি গতকাল পর্যন্ত সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দুর্গম মনসুর নগর ইউনিয়নের ছিন্নার চরে অবস্থান করছিল।

ছিন্নার চরে থাকা বন বিভাগ ঢাকা কার্যালয়ের বন্য প্রাণী সংরক্ষণ পরিদর্শক অসীম মল্লিক বলেন, হাতিটি উদ্ধারের জন্য ভারতের বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে প্রধান বন সংরক্ষক অসিত রঞ্জন পাল ভারতে গিয়েছিলেন। গতকাল তিনি ফিরেছেন। ভারত থেকে একটি দল দু-এক দিনের মধ্যেই রওনা হবে।

গত ২৮ জুন বন্য হাতিটি ভারতের আসাম রাজ্যের শিশু মারা পাহাড়ি এলাকা থেকে ব্রহ্মপুত্র নদের পানির স্রোতে ভেসে কুড়িগ্রাম
জেলায় পৌঁছায়। সেখান থেকে বিভিন্ন স্থান ঘুরে এটি সিরাজগঞ্জের ছিন্নার চরে যায়।