হাতিটি এখনো ছিন্নারচরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যার পানিতে ভারত থেকে ভেসে আসা বন্য হাতিটি শান্তভাবেই সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দুর্গম ছিন্নারচরে বিচরণ করছে। প্রাণিটিকে দেখভালের জন্য ঢাকা থেকে আসা বন্য প্রাণী বিভাগের চার সদস্যের একটি দল চরে অবস্থান করছে।

ঢাকার বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের পরিদর্শক অসীম মল্লিক বলেন, হাতিটি বন্য হলেও লোকজন দেখতে দেখতে এখন আর মানুষ দেখে ক্ষিপ্ত হচ্ছে না। ছিন্নারচরটি বিশাল হওয়ায় হাতিটি এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছে। কলাগাছ সরবরাহ করা হলেও হাতিটি তা না খেয়ে চরে লাগানো ধানগাছ খাচ্ছে। তিনি আরও বলেন, ‘আমরা এলাকায় মাইকিং করে লোজনকে হাতিটির কাছে আসতে নিষেধ করছি। লোকজন কম এলে হাতিটি উদ্ধারে সহজ হবে। এ দেশের বন সংরক্ষক অসিত রঞ্জন পাল বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি হাতিটি উদ্ধারের জন্য ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন। দু-এক দিনের মধ্যেই ভারতীয় দলটি বাংলাদেশে আসবে।’