হাতিটি এখনো বহাল তবিয়তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্য থেকে বন্যার পানিতে ভেসে আসা বুনো হাতিটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আজ বুধবার সকালেও এর উদ্ধার অভিযান ব্যর্থ হয়। হাতিটি এখন জামালপুরের সরিষাবাড়ীর ভাটারা ইউনিয়নের পাড়পাড়ায় ঝিনাই নদে রয়েছে।

ভিডিও দেখুন...

গত ২৮ জুন বন্য হাতিটি ব্রহ্মপুত্র নদ বেয়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে প্রবেশ করে। এরপর বগুড়ার সারিয়াকান্দি হয়ে যমুনা নদীর পানিতে ভেসে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের দুর্গম ছিন্নার চরে ১১ দিন অবস্থান করে। ২৭ জুলাই হাতিটি সরিষাবাড়ী উপজেলায় আসে। তখন থেকে হাতিটিকে উদ্ধারের চেষ্টা চলছে।