হাতিবান্ধায় আইসিটি সাক্ষরতা প্রশিক্ষণ কর্মশালা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা উচ্চবিদ্যালয়ে দুই দিনব্যাপী তথ্য সাক্ষরতা ও আইসিটি সাক্ষরতা প্রশিক্ষণ কর্মশালা গত রোববার শেষ হয়েছে। শনিবার এই কর্মশালার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কীভাবে উপকৃত হওয়া যায় এবং তথ্যের উৎসসহ নানা বিষয়ের ওপর এই কর্মশালার আয়োজন করা হয়। জাতিসংঘ তথ্যকেন্দ্র (ইউনিক), সেন্টার ফর ইনফরমেশন স্টাডিজ-বাংলাদেশ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। এতে এই দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বড়খাতা উচ্চবিদ্যালয়ের ৩০ শিক্ষার্থীকে হাতে-কলমে প্রশিক্ষণ দেন। এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল বেসরকারি সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ।গত শনিবার উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেমা খাতুন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও সেন্টার ফর ইনফরমেশন স্টাডিজের গবেষণা পরিচালক মেজবাহ-উল-ইসলাম, পরিচালক মিনহাজ উদ্দিন আহম্মেদ, ইউনিকের তথ্য বিশেষজ্ঞ এ কে এম নুরুল আলম বক্তৃতা করেন।কর্মশালার দ্বিতীয় দিন সমাপ্তি অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশ নেওয়া ৩০ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়। ইউনিক, সিসবি, প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ ও বিদ্যালয়ের শিক্ষকেরা তাদের হাতে এসব সনদ তুলে দেন।