হাতিয়ায় দুই জেলের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ারচর চেয়ারম্যান ঘাটসংলগ্ন পন্টুনের নিচ থেকে গতকাল বুধবার দুই জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত জেলেরা হলেন লক্ষ্মীপুরের রামগতি থানার নুর মোহামঞ্চদের ছেলে শরীফ উদ্দিন (১৮) ও একই জেলার কমলনগর থানার আবদুল মান্নানের ছেলে রিয়াজ উদ্দিন (১৫)।
মাছ ব্যবসায়ী ও পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে রামগতি উপজেলার নিরব মাঝির মাছ ধরার ট্রলারটি ওই ঘাটের পন্টুনের পাশে নোঙর করে। পরে দুই জেলে শরীফ ও রিয়াজ ট্রলারে ঘুমিয়ে পড়েন। তবে ট্রলারের বাকি নয় জেলে ঘাটের দোকানঘরে ঘুমান। রাত ১২টার দিকে জোয়ারের পানি ও বাতাসের তীব্রতার কারণে ঘাটে থাকা সি-ট্রাক ও পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি পন্টুনের নিচে ঢুকে যায়। এ সময় ট্রলারটি ভেঙে যায়। পরে ওই দুই জেলে মারা যান।